ভোটগ্রহণের আগের দিন নির্বাচন স্থগিত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০ এএম

জয়পুরহাটে সব প্রস্তুতি শেষের পর ভোটগ্রহণের আগের দিন একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদে সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে আওলাই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী এসএম ইব্রাহিম হোসেন জানান, জয়পুরহাট জেলা পরিষদ সদস্য হওয়ার পর ঋণ খেলাপি হওয়ার কারণে আমার সদস্য পদ বাতিল হয়। পরে আবারও বহাল করা হলেও আমি ওই সদস্য পদ আর গ্রহণ করিনি। এ অবস্থায় আওলাই ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এশরামুল হক চৌধুরী তাওহিদ এ নিয়ে আমার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। পরে নানা প্রক্রিয়া শেষে নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন আসে। 

image


এদিকে ওই প্রজ্ঞাপনের অনুলিপি পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহম্মদ ভূঁঞা ও জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া।

আরও পড়ুন: সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

প্রজ্ঞাপন অনুযায়ী আওলাই ইউনিয়নের নির্বাচন স্থগিত হলেও আজ (সোমবার) যথারীতি একই উপজেলার কুসুম্বা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।


একাত্তর/এসি

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর