নানাবাড়ির দেয়াল ধসে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় ভবনের দেয়াল ধসে লিজা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাপা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে লিজা তার দাদির সঙ্গে কয়েকদিন আগে নানা দেলোয়ার হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে।

দেলোয়ার হাওলাদার জানান, সকালে তার নাতনি (লিজা) বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার ফাঁকে সে বাড়ির নির্মাণাধীন ভবনের দেয়াল বেয়ে উঠতে যায়। 

আরও পড়ুন: গারো পাহাড় থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

এসময় দেয়াল ধসে তার মাথায় পড়ে। অজ্ঞান অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওরিন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুর লাশ পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে
নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। 
পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হালের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাসেলস ভাইপার নিয়ে সারা দেশে আতঙ্কের মধ্যেই এবার বিষধর কালাচ সা‌পের কাম‌ড়ে কুষ্টিয়ায় এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।
রাজবাড়ীর গোয়ালন্দে রিকশায় চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা শিলা আক্তার এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে আট মাস বয়সী শিশু উম্মে রাইসা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর