রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে গেল শিশু

আপডেট : ৩০ জুন ২০২৪, ০২:৪০ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে রিকশায় চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা শিলা আক্তার এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে আট মাস বয়সী শিশু উম্মে রাইসা।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের এবাদ আলী মিস্ত্রি পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে এবাদ আলী মিস্ত্রি পাড়ার বসবাস করেন মিস্ত্রি রাজু সরদার ও তার স্ত্রী শিলা আক্তার। গত বৃহস্পতিবার আট বয়সী মেয়ে রাইসাকে নিয়ে মসজিদ পাড়ায় বাবার বাড়িতে বেড়াতে যান শিলা।

শনিবার সন্ধ্যার রিকশায় করে স্বামীর বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছিও চলে এসেছিলেন তিনি। অকস্মাৎ তার বোরকা রিকশার চাকায় পেচিয়ে যায়। মুহূর্তের মধ্যে রিক্সা থেকে শিলা উপর হয়ে পড়েন পাকা সড়কের ওপর। কোলে থাকা দুধের শিশু উম্মে রাইসা ছিটকে পড়ে।

দ্রুত স্থানীয়রা ছুটে এসে জখম অবস্থায় মা ও শিশুকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই রাইসাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রাজবাড়ীর গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস দুর্ঘটনায় মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরবি
পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হালের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাসেলস ভাইপার নিয়ে সারা দেশে আতঙ্কের মধ্যেই এবার বিষধর কালাচ সা‌পের কাম‌ড়ে কুষ্টিয়ায় এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।
পঞ্চগড়ে চাওয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোলখালী ইউনিয়নের কালির চর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর