গৃহবধূর মাথা ন্যাড়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা, ননদ আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১১ পিএম

লক্ষ্মীপুরে যৌতুকের টাকা না পেয়ে চুল কেটে দেয়ার ঘটনায় ওই নারীর ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্বামী-শাশুড়ি-ননদসহ চার জনের নামে মামলা দায়ের করেন এই নারী।

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, নির্যাতনের প্রায় ১৫ ঘণ্টার পর গৃহবধূ রুমা আক্তারকে উদ্ধার করা হয়। তবে এর আগেই চলে তার ওপর অকথ্য নির্যাতন। 

যৌতুক না পেয়ে হাত-পা বেঁধে বেদম পেটানোর পর রুমার মাথার সামনের অংশের চুল কেটে ন্যাড়া করে দেয় স্বামী হাসান, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী। 

বর পেয়ে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মনির হোসেন সজিব এগিয়ে আসেন। পরে গৃহবধূ রুমাকে চররমনী মোহন ইউনিয়ন এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে স্বামী, শাশুড়ি, ননদ ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন গৃহবধূ। খবর পেয়ে পুলিশ গৃহবধূকে উদ্ধারের পাশাপাশি তার ননদ পাখি বেগমকে গ্রেপ্তার করেছে।

সাড়ে তিন বছর আগে ভোলার ইলিশা এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর সদরের চররমনী মোহন এলাকার কাঞ্চন মাঝির ছেলে হাসানের বিয়ে হয়। 

রুমা আক্তার বলেন, হাসান আমার পরিবারের কাছ থেকে এর আগে ৫০ হাজার টাকা যৌতুক নিয়েছে। এখন আবার তিন লাখ টাকা দেয়ার জন্য আমাকে চাপ দেয়। 

এতে সায় না দিলে মা-বোনকে নিয়ে রুমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন হাসান। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে নির্যাতন চালায় হাসান।

আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

বেধড়ক মারধরের একপর্যায়ে হাত-পা বেঁধে কাঁচি দিয়ে গৃহবধূর চুল কেটে দেয় বাড়ির সবাই মিলে। পরে পুলিশকে যেন খবর দিতে না পারে, সেজন্য গৃহবধূকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখেন তারা। বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালান।

গৃহবধূ রুমা আক্তার আরও অভিযোগ করেন, তার স্বামী মাদকাসক্ত ও জুয়াড়ি। রোববার রাতে নির্যাতনের ১৫ ঘণ্টা পর স্থানীয় লোকজন ও স্বজনদের সহযোগিতায় উদ্ধার হন তিনি। তা না হলে তাকে মেরেই ফেলত তারা।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, পুলিশ এরই মধ্যে নির্যাতনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর