দেশীয় অস্ত্র ঠেকিয়ে চার ব্যবসায়ীর টাকা ছিনতাই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩ পিএম

নওগাঁর রাণীনগরে রাস্তা আটকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চার ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছে মুখোশধারী ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের মারপিটে আহত হন তিন ব্যবসায়ী। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গুয়াতা-কালীগ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার ভাটকৈ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাবলু প্রামানিক, কুবির ও বিমান বৃহস্পতিবার ভোরে কাঁচা মালামাল কেনার জন্য ভটভটি যোগে তিলকপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তারা গুয়াতা-কালীগ্রাম রাস্তার মাঝামাঝি পৌঁছালে ৫-৬ জন মুখোশধারী ব্যক্তি তাদের গাড়িটি আটকে দেন। এরপর মুখোশধারীরা গাড়িতে থাকা ব্যবসায়ীদের দেশীয় অস্ত্র হাসুয়া, কাটারি ও হাতুড়ি ঠেকিয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে।

কাঁচামাল ব্যবসায়ী ভাটকৈ গ্রামের বাবলু জানান, এদিন ভোরে কাঁচামাল কেনার জন্য আমরা তিনজন তিলকপুর হাটে মোকামে যাচ্ছিলাম। গুয়াতা-কালীগ্রাম রাস্তার মাঝে পৌঁছালে ৫-৬ জন মুখোশধারী লোক আমাদের গাড়ি আটকে দেয়। এ সময় মুখোশধারীরা আমাদেরকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা সাড়ে ৭ হাজার টাকা ও একটি মোবাইল, কুবিরের কাছ থাকা প্রায় ৯ হাজার টাকা ও একটি মোবাইল এবং বিমানের কাছ থাকা ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা আমাদেরকে বেদম মারপিট করে। এতে আমরা তিনজন আহত হই। 

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া: ছবিতে রুশ সামরিক অভিযানের প্রথমদিন

তিনি আরও জানান, আমাদেরকে মারপিট করা অবস্থায় আবাদপুকুরের দিক থেকে একটি গাড়ি আসছিলো। সেই গাড়িও আটকে এক বাদাম ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা ছিনতাই করে নেয় মুখোশধারীরা তবে ওই বাদাম ব্যবসায়ীর নাম পরিচয় জানা যায়নি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 


একাত্তর/আরবিএস  

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ওপর হামলা চালিয়ে তার সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর