ইউক্রেন-রাশিয়া: ছবিতে রুশ সামরিক অভিযানের প্রথমদিন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৪ পিএম
রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের মানুষের প্রতিবাদ 

বৃহস্পতিবার সকালে রাশিয়ার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ি থাকবে বলেও সতর্ক করেন তিনি।

রুশ প্রেসিডেন্টের ওই ঘোষণার পরপরই রাশিয়ার সেনারা পুরোমাত্রায় ইউক্রেন অভিযান শুরু করে। এরইমধ্যে ইউক্রেনের একাধিক অঞ্চল থেকে গোলাগুলি ও হতাহতের খবর আসছে।

রাশিয়ার ৫০ জন সৈন্য ইউক্রেনের সেনাবাহিনীর হাতে নিহত হওয়ার পাশাপাশি চারটি রাশিয়ান ট্যাংক ধ্বংস করেছে বলে দাবিও করেছে ইউক্রেন। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে, তাদের গুলিতে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব বড় যুদ্ধের দিকে এগোচ্ছে। রাশিয়ার সামরিক অভিযান ও ইউক্রেনের পাল্টা রুখে দেওয়ার ঘটনা নিয়ে এখন উত্তাল পুরো বিশ্ব। অভিযানের ছবি ও ভিডিওতে ছেয়ে গেছে অনলাইন দুনিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমনই কিছু ছবিতে, ইউক্রেনে রাশিয়ার প্রথমদিনের অভিযান- 

১. রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একাধিক এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইউক্রেনস্কা প্রাভদা নিউজ ওয়েবসাইট জানিয়েছে, কিয়েভ এবং খারকিভ শহরে ইউক্রেনের সামরিক কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

image



২. রাশিয়ার ট্যাঙ্কগুলো মারিউপোল শহরের দিকে অগ্রসর হচ্ছে। 

image



৩. ইউক্রেনের খারকিভের বাইরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাশিয়ার বিমান হামলায় আহত এক নারী। 

image

 


৪. নিরাপদ স্থানে পৌঁছাতে ব্যাগ ও স্যুটকেস নিয়ে কিইভের একটি মেট্রো স্টেশনে ইউক্রেনের হাজার হাজার মানুষ।

image



৫. হাজার হাজার মানুষ কিয়েভ শহর ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছেন। কিয়েভের রাস্তায় দীর্ঘ ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে।  

image



৬. কিয়েভের একটি পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন অনেক মানুষ।

image



৭. ইউক্রেনের কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া, এমনটাই দাবি স্থানীয় মানুষের। এমন কয়েকটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

একাত্তর/আরবিএস

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর