বিরল রোগে আক্রান্ত শিশু মাকাম, অসহায় মা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫ পিএম

সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত মাকাম মাহমুদ নামে সাত মাস বয়সী এক শিশু। শিশুটির মাথা বাড়তে বাড়তে এখন বহন অযোগ্য হয়ে গেছে। জন্মের একমাস পর থেকেই তার মাথা বড় হতে শুরু করে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না শিশুটির পরিবার। 

তিন ছেলেমেয়ে নিয়ে টানাটানির সংসার মামনির। ছোট ছেলে মাকামে মাহমুদ জন্ম নেয়ার এক মাস পরই তার স্বামী আবার বিয়ে করে আলাদা হয়ে যান।

এরপরই লক্ষ্য করেন মাকামের মাথা অস্বাভাবিকভাবে বড় হচ্ছে। এখন সাত মাসের এই শিশুর মাথার ওজন আরো বেড়েছে। যার ওজন নিতে পারছে না শরীর।

মামনি জানান মাকামকে বিছানায় রাখা যায় না, সব সময়ই কোলে রাখতে হয়। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেননি। তার আরেক ছেলে তারেকের বয়স ১০ বছর। সংসার চালাতে এরই মধ্যে তাকে কাজে যোগ দিতে হয়েছে।

এখন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ক্যাম্প পাড়া এলাকায় দুই ছেলে আর এক মেয়ে নিয়ে বাবার বাড়িতে থাকেন মামনি।

আরও পড়ুন: পদ্মাপাড়ে শুরু বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শামছুর রহমান বলেছেন, বিরল হলেও উন্নত চিকিৎসার মাধ্যমে এই রোগ ভালো করা সম্ভব।

এরমধ্যেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক হুমায়ন কবীর।

একাত্তর/আরএ

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর