নারী সঙ্গী না পেয়ে পুকুরে নেমে শান্ত হচ্ছে সার্কাসের হাতি

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৫:০৯ পিএম

লালমনিরহাটে ‘দি লায়ন সার্কাসে’র একটি পুরুষ হাতি শিকল ছিঁড়ে শহরের সোহরাওয়ার্দী খেলার মাঠ থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত তাণ্ডব চালিয়ে পাশের একটি পুকুরে নেমে গিয়ে সেখানেই অবস্থান করছে। পুরো ঘটনায় হাতি আতঙ্কে ভুগছে শহরটির মানুষ।

শহরের বাসিন্দারা জানান, লালমনিরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্প মেলার জন্য হাতিটি নিয়ে আসে লায়ন সার্কাস নামের একটি দল। মেলার একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হাতিটি সোমবার দুপুরে হঠাৎ করে পায়ের শেকল ছিঁড়ে ঢুকে পড়ে লোকালয়ে।

এ সময় হাতিটি রাস্তার পাশের বেশ কয়েকটি গাছ, একটি রেস্তোরাঁর আংশিক, বিদ্যুতের খুঁটি ও বেশ কয়েকটি সীমানা পিলার ভেঙে ফেলে। রেললাইনে পাশের সিমেন্টের সীমানা খুঁটিও ভেঙ্গে ফেলে হাতিটি। এসব ঘটনায় ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

image


মেলার পাশেই পান দোকানদার রহিম মিয়া বলেন, আমি দোকান করছিলাম। এমন সময় হঠাৎ হাতিটি শিকল ছিঁড়ে তেড়ে আসে এবং আমার দোকানটি দুমড়ে-মুচড়ে ফেলে দেয়। এতে আমার দোকানের যাবতীয় মালামাল নষ্ট হয়ে যায়।

স্টোরপাড়া এলাকার নবিয়ার রুহান জানান, হাতিটি শিকল ছিঁড়ে ফেলার পর আশপাশের গাছপালা সব উপড়ে ফেলে। এ সময় রেলওয়ের প্রাচীর ওয়ালের স্তম্ভ ভেঙে ফেলে। হাতিটি রেলওয়ে স্টেশন হয়ে এক কিলোমিটার দূরে গিয়ে একটি পুকুরে নেমে শান্ত হয়। 

পুনাক মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিকভাবে অসুস্থ হয়ে সার্কাসের নির্ধারিত এলাকা ভেঙে বের হয়ে যায় পুরুষ হাতিটি। তবে, হাতির মাহুত মজিবর বলেন, ‘হাতিটি পুরুষ হওয়ায় নারী সঙ্গীর খোঁজে এমন বেপরোয়া হয়ে গেছে। আমরা হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

image


হাতিটির আরেক মাহুত মাসুম জানায়, যেহেতু হাতিটি পুরুষ, তাই হরমোনজনিত কারণে এমন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পানিতে কিছুক্ষণ ডুবে থাকলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই হাতিটি পুকুরে আশ্রয় নিয়েছে। তাকে পাহারা দিচ্ছে পুলিশ।  

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, হাতিটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত হাতিটি কোনো মানুষকে আক্রমণ করেনি বা কারও ক্ষতি হয়নি। হাতিটি বর্তমানে পুকুরে নেমে আছে।


একাত্তর/ এনএ
গোপালগঞ্জে পিঠে থাকা মাহুতকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলেছে একটি হাতি। মাহুতর সহকারীর ভাষ্য, নিয়ন্ত্রণ করতে না পারায় হাতটি এমন ঘটনা ঘটিয়েছে।
কোটা আন্দোলনকে ঘিরে নজিরবিহীন তাণ্ডবে নরসিংদী জেলা কারাগারে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বগুড়া সদরে রাতের আঁধারে রাস্তার পাশে একটি হাতির মরদেহ পাওয়া গেছে। হাতির মালিক বা মাহুতকেও পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে সদর উপজেলার নামুজা ইউনিয়নের বগারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের শোলাগাড়ী মোড়ে হাতির...
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপে বহু ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।আর জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করতো বহু হতাহতের ঘটনা ঘটতো বললেন সেন্টমার্টিন ইউনিয়ন...
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর