চেতনানাশক ওষুধ দিয়ে বাগে আনা হয়েছে সার্কাসের হাতিটিকে

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৭:০১ পিএম

ট্রাঙ্কুলাইজার দিয়ে চেতনানাশক ওষুধ দিয়ে অবশেষে বাগে আনা হয়েছে লালমনিরহাটে ‘দি লায়ন সার্কাসে’র পুরুষ হাতিটিকে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) শিকল ছিঁড়ে শহরের সোহরাওয়ার্দী খেলার মাঠ থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত তাণ্ডব চালায় হাতিটি। রাতে খেলার মাঠের পাশের একটি পুকুরে নেমে গিয়ে সেখানেই অবস্থান করে হাতিটি। 

মঙ্গলবার (১ মার্চ) সকালে ডঃ তপন কুমার দে'র নেতৃত্বে তিন সদস্যের একটি দল ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে এসে পৌঁছান। এরপর ট্রাঙ্কুলাইজার দিয়ে আট মিলিগ্রাম চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয় হাতিটির ওপর। ওষুধ প্রয়োগের পর হাতিটি চেতনা হারায়। এরপর হাতিটিকে বেঁধে ফেলা হয়। 

আরও পড়ুন: নারী সঙ্গী না পেয়ে পুকুরে নেমে শান্ত হচ্ছে সার্কাসের হাতি

চেতনা হারানোর কিছুসময় পর হাতিটির ওপর আরও একটি ওষুধ প্রয়োগ করা হলে হাতিটির জ্ঞান ফিরে আসে। এখন এই হাতিটিকে লালমনিরহাট সদর পৌর এলাকার বঙ্গবন্ধু কলোনির বাঁশ ঝাড়ে রাখা হয়েছে। 

চিকিৎসকেরা জানিয়েছেন হাতিটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।  


একাত্তর/এআর

গোপালগঞ্জে পিঠে থাকা মাহুতকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলেছে একটি হাতি। মাহুতর সহকারীর ভাষ্য, নিয়ন্ত্রণ করতে না পারায় হাতটি এমন ঘটনা ঘটিয়েছে।
বগুড়া সদরে রাতের আঁধারে রাস্তার পাশে একটি হাতির মরদেহ পাওয়া গেছে। হাতির মালিক বা মাহুতকেও পাওয়া যায়নি।মঙ্গলবার সকালে সদর উপজেলার নামুজা ইউনিয়নের বগারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের শোলাগাড়ী মোড়ে হাতির...
শেরপুরে বন্য হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে।নিহত...
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে গত কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। খাবারের সন্ধানে বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে তারা। সবশেষ শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাতে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর