নারায়ণগঞ্জে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) দুপুরের জেলার ফতুল্লা উপজেলার শান্তিনগর এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম রাবেয়া বেগম। তিনি ভোলা জেলার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। আটক স্বামীর নাম সোহেল আহমেদ অপু।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, রাবেয়া এলাকায় সুদে টাকা লগ্নি করতেন। মোবাইলে অন্যদের সঙ্গে কথা বলায় তার স্বামী দেড় মাস আগে বাড়ি ছেড়ে চলে যান। তবে গতকাল (সোমবার) রাতে স্বামী অপুরে বাড়িতে ফিরতে দেখেছেন অনেকেই। পরে সকাল তার লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: নারী সঙ্গীর জন্যই অস্থির হয়ে পড়েছিলো সেই হাতিটি
ওসি রকিবুজ্জামান আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/এসি
