বেনাপোল বন্দরে ধর্মঘট, লোড আনলোড বন্ধ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৬:১৩ পিএম

কাস্টমস কর্তৃক নানা ধরনের হয়রানি, দুই সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বেনাপোল বন্দর ব্যবহারকারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন গড়িয়েছে। শনিবার থেকে এই ধর্মঘট শুরু হয়। 

রোববার সকাল থেকে বেনাপোল চেকপোস্ট, বন্দর ও কাস্টমস গেটের সামনে আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট করছেন। সমস্যা সমাধানের জন্য কাস্টমস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন আন্দোলনকারীরা। দুপুর ১টার দিকে তারা আবার পেট্রাপোল বন্দরে বৈঠক করেন। 

জানা যায়, গত ২ মার্চ বন্ড লাইসেন্সের মাধ্যমে  বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আনায় বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি ও আইডিএস গ্রুপ নামে দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করে বেনাপোল কাস্টমস হাউস। 

পাশাপাশি সিঅ্যান্ডএফের কর্মচারীদের নামেও কাস্টমসের পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়। এর প্রতিবাদে ধর্মঘট ডাকে সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। 

সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন জানায়, প্রকৃত অপরাধীদের শনাক্ত না করে তাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে কাস্টমস। মামলা প্রত্যাহারসহ কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত  ধর্মঘট চলবে  বলেও জানান তারা।

এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ভারতীয় এক শ্রেণীর ট্রাক চালকরা অর্থের প্রলোভনে দীর্ঘদিন ধরে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বৈধ আমদানি পণ্যের সাথে চোরাচালানী সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ পণ্য পাচার করে আসছে। ২ মার্চ এমনই একটা ঘটনার কারণে বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সী ও আইডিএস গ্রুপ নামে দুইটি সিএন্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করেছেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

আমদানি-রফতানি বন্ধ থাকায় দু‘দেশের বন্দর এলাকায় পচনশীল পণ্যসহ শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।



একাত্তর/ এনএ
তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক‌্য পরিষদ। 
ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে দুই দেশের স্থলবন্দর বন্ধ হয়ে যাবে এমন গুজব শোনা গেলেও বাস্তবে বন্দরগুলোতে এর কোনো প্রভাব পড়েনি।
চালকদের গণহারে গ্রেপ্তার বন্ধ ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের ছয় জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম...
ভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ চার দফা দাবিতে চতুর্থ দিনের মতো ধর্মঘট চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর