পিকআপ চাপায় প্রাণ গেলো মা-ছেলের

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৫৩ পিএম

বরগুনার আমতলীতে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, আমতলীর চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুর নাহার বেগম ও তার ছেলে রাকিব হোসেন। 

সোমবার (৭ মার্চ) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল সোয়া ৮টার দিকে নুর নাহার ছেলে রাকিবকে নিয়ে বাড়ি থেকে একই এলাকায় তার ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন। 

আরও পড়ুন: রামপুরায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

রাস্তা পার হওয়ার সময় পটুয়াখালী থেকে কুয়াকাটার দিকে যাওয়া একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক মা-ছেলে দু'জনকেই মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক চালক নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 


একাত্তর/এসজে 

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর