হাজার লিটার তেলের অবৈধ মজুদ, জরিমানার পর দোকান সিলগালা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৮:১৬ পিএম

কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও স্টেশন রোড এলাকা এবং কুমিল্লা সদর ও দাউদকান্দি উপজেলায় অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগে সিলগালা করা হয়েছে কারণে একাধিক দোকান ও গোডাউন। পাশপাশি অসাধু ডিলার ও দোকানীদের জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম।

তিনি জানান, পুলিশ লাইন এলাকার আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোরে ৫০০ লিটার তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির প্রমাণ মিলে। যার প্রেক্ষিকা ওই দোকানীর ৫০০ লিটার তেল জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করে তেল রাখার গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। বেশি মূল্যে তেল বিক্রির জন্য স্টেশন রোড এলাকার হুমায়ুন ব্রাদার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে স্টেশন রোড এলাকায় বেশি মূল্যে পাইকারদের কাছে তেল বিক্রির জন্য রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার সংকর সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: খোলা বাজারে উধাও তেল, রান্নায় কান্নার অবস্থা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, আমরা বারবার সতর্ক করছি কেউ যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ায়। কেউ যদি না শুনে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব‌্যবসায়ী‌দের ধরতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা সার্বক্ষণিক তদারকি করছে।

এছাড়াও সদর ও দাউদকান্দিতে অভিযান চালিয়ে এক লাখ ৩৩ হাজার টাকা জরিমানা ও ৫০০ লিটার তেল জব্দসহ একটি দোকান সিলগালা করেছে জেলা প্রশাসন। চল‌তি মা‌সে কুমিল্লায় বাজার মনিটরিংয়ে ২৬টি  মামলায় এক লাখ ১২ হাজার পাঁচশ' টাকা জরিমানা ক‌রে‌ছে জেলা প্রশাসন।

 

একাত্তর/আরবিএস  

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর