বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৩:০৫ পিএম

রাজবাড়ীতে জেলার একশ’ দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দিয়েছে  বিদ্যানন্দ ফাউন্ডেশন। জেলার চারটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে শুরু করে অনার্স পড়ুয়া পর্যন্ত দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। 

বুধবার (৯ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক। 

আরও পড়ুন: অহেতুক পণ্যের দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা: হানিফ

এসময় জেলার চারটি উপজেলার একশ’ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। 

বিদ্যানন্দের সূত্র জানায়, শিক্ষার প্রসারে প্রতি বছর সংগঠনটি কোটি টাকা শিক্ষা বৃত্তি কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষা উপকরণ দেওয়া হলো। 


একাত্তর/এসি

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর