ভোজ্য তেলের দাম কিছুটা কমবে: আইনমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৬:৪৯ পিএম

গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি সময়ে তার চেয়ে অনেক বেশি বেড়েছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সরকার দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুত সময়ের মধ্যে দাম কিছুটা কমবে।

শুক্রবার (১১ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় জনগণকে ধৈর্য ধরার আহবান জানিয়েছে আনিমন্ত্রী বলেন, তেলের দাম কমবে, এজন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে। 

সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য শাহ আলম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.গোলাম হাক্কানী, উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা। 

একাত্তর/ এনএ
দেশে যে পরিমাণে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে তা মেনে নেওয়ার মতো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। একইসঙ্গে তিনি বলেন, দেশে সবকিছুর দাম বৃদ্ধির পিছনে কোনো একটা কারসাজি...
জ্বালানি তেলের দাম বাড়ায় 'সবজি ভাণ্ডার' নামে পরিচিত মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত পণ্য পরিবহনের খরচ ট্রাক প্রতি বেড়েছে আড়াই হাজার টাকা।এই বাড়তি খরচ শেষ পর্যন্ত গুণতে হচ্ছে ভোক্তাদেরই। একই...
রংপুর অঞ্চলে এবার কোরবানীর চামড়ায় সরকারী দাম নির্ধারণের পরেও সস্তা দামে কেনাবেচা হয়েছে পশুর চামড়ার। সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাননি সাধারণ মানুষ। প্রতিবছরের চেয়ে এবার ঈদুল আজহায় এই অঞ্চলে...
সরকার নির্ধারিত দামে নয়, বরং ইচ্ছে মতো দামে কোরবানীর পশুর চামড়ার বেচাকেনা চলছে বলে অভিযোগ করেছে দিনাজপুরের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। উত্তরবঙ্গের অন্যতম বৃহতম চামড়ার হাট দিনাজপুর শহরের রামনগর চামড়ার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর