রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে একজন নিহত, আহত চার

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:০৫ পিএম

জামালপুরের ইসলামপুরে দুর্গম যমুনার চর সাপধরীর উত্তর জোড়ডোবা যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। 

রোববার (১৩ মার্চ) বিকেলে ঢাকার পিজি হাসপাতালে নুন্দু আকন্দ (৫৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। 

এ ব্যাপারে নিহতের ভাই বছির উদ্দিন আকন্দ বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত শনিবার (১১ মার্চ) বিকালে উপজেলার সাপধরী ইউনিয়নের উত্তর জোড়ডোবা গ্রামে পথচারী ও ঘোড়া গাড়ীসহ যানবাহন চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে মরিচ শুকাতে দেন আব্দুল বাছেদ ও তার ছেলে আপেল। 

এ সময় রাস্তা দিয়ে একই এলাকার বিপুল হোসেন ঘোড়া গাড়ি নিয়ে যাওয়ার সময় আপেল বাধা দিয়ে গালাগালি করলে আব্দুল বাছেদের ছেলে আপেল ও বিপুলের মধ্যে ঝগড়া হয়। 

ওই ঘটনা কেন্দ্র করে আব্দুল বাছেদ গংরা দেশী অস্ত্র নিয়ে প্রতিবাদকারী বিপুল হোসেনের বসত বাড়িতে হামলা করে। হামলায় নুন্দু আকন্দ (৫৫), নুরুল ইসলাম আকন্দ (৫৫), বাদল আকন্দ (৫৪), আপেল আকন্দসহ (২৬) পাঁচজন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য নুন্দু আকন্দ (৫৫) ঢাকায় পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: বেড়াতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

আহত অন্যান্যরা বর্তমানে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন মিয়া জানান, মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। 

ইতোমধ্যে  জড়িত আসামি আব্দুল বাছেদ, আপেল, রাসেল,আব্দুর রহমান, বাদশা মণ্ডলসহ পাঁচজনকে ইসলামপুর শহর থেকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর