নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:১৪ পিএম

সিলেটের কুলাউড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে আবু হোসেন তালহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাদিপুরের গুপ্তগ্রামে এ ঘটনা ঘটে। মৃত তালহা উপজেলার উত্তর কুলাউড়া এলাকার জাকির হোসেন লিটনের ছেলে।

জানা যায়, মায়ের সাথে তিন মাস আগে তালহা তার নানার বাড়িতে বেড়াতে যায়। রোববার প্রতিদিনের মতো বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল সে। 

খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে ডুবে যায়। 

আরও পড়ুন: ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে খাল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তালহাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক অপু দাসগুপ্ত তালহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


একাত্তর/এসজে
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর