স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার এক

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১১:১৫ এএম

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার  রাত সাড়ে দশটার দিকে মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিং এর পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগী স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময়ে ৪/৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

শনিবার (১৯ মার্চ)  সকালে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার  বলেন, গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামী করে  থানায় মামলা দায়ের করা হয়েছে।  আসামীরা হচ্ছে, কামরুল, জীবন , সুমন ও আলা। এদের মধ্যে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

গণধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।


একাত্তর/এআর

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর