খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জন আটক

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:০৪ পিএম

খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর খুলনার খালিশপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাবের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয়তলা থেকে ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে দ্রুত তাদেরকে গাড়িতে তুলে নিজ কার্যালয়ে নিয়ে যায় র‌্যাব।

র‌্যাব-৬-এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বলেন, দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে। 


একাত্তর/এআর

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর