প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, আরও দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৩:৩৭ পিএম

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার ঘটনায় ভিডিও ফুটেজে শনাক্তকৃত আরও দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।   

শনিবার (১৯ মার্চ) সকালে নগরীর পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৩ মার্চ নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। 

ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত দুইজনকে দুটি রামদাসহ গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার হওয়া দুইজন হচ্ছেন, নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে আবু হানিফ ওরফে অপু (২৮) এবং চকবাজার এলাকার মৃত সুলতানা আহমেদ এর ছেলে শরিফুল ইসলাম সুমন (৪০)। 

আরও পড়ুন: যুবকের ট্রেনে কাটা পড়া মরদেহ উদ্ধার

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, অপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ১১টি মামলা রয়েছে এবং অপর আসামি সুমনের বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে।                                                      

এদিকে ওই ঘটনার পর থেকে গত এক সপ্তাহে ঘটনার মূল হোতা জেলা যুবদ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক মো রাজ্জাকসহ আটজনকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব এবং পুলিশ। 


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর