সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ক্রেতার দীর্ঘ লাইন

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৮:৩৪ পিএম

প্রথম দিনেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবিরপণ্য কিনেছেন ক্রেতারা। কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা।

তবে এ সময় কার্ড না থাকায় অনেকেই হতাশ হয়ে ঘরে ফিরেছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড প্রদানে স্বজনপ্রীতির অভিযোগও পাওয়া গেছে।

চট্টগ্রামের খুচরা বাজারে দুই কেজি করে চিনি, ডাল ও তেল কিনতে একজনমানুষের ব্যয় হয় ৭৫০ টাকা। কিন্তু  টিসিবিরট্রাক থেকে এই একই পণ্য সংগ্রহ করতে খরচ হবে ৪৬০।

তাই রোববার প্রথম দিনে বিশেষ কার্ড দেখিয়ে পণ্য কিনতে তালিকায় থাকামানুষের ভিড় ছিলো। চট্টগ্রামে সোয়া পাঁচ লাখের বেশি পরিবার কার্ড পেয়েছে।

টিসিবির পণ্য এক ব্যক্তি একাধিকবার কেনা কিংবা টিসিবির ডিলাররা গ্রাহকদেরপণ্য না দিয়ে বাইরে বিক্রি করে দেয়া এ ধরনের নানাঅনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল।

কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির ফলে অনিয়মের অভিযোগ করার সুযোগ আর থাকলনা বলেও মনে করছেন চট্টগ্রামের টিসিবি পণ্য বিক্রির সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।

প্রান্তিক পর্যায়ে রংপুরের ২২২টি স্পটে দেয়া হচ্ছে টিসিবির পণ্য ।প্রথম দিনে ২৪টি জায়গা থেকে পণ্য কিনেছেন প্রায় ২৭ হাজার উপকারভোগী।

ময়মনসিংহে পৌর এলাকার দুটি পয়েন্টে তিন হাজার দুইশো জনকে ফ্যামেলিকার্ড দেখে তেল, ডাল ও চিনি দেয়া হয়েছে। কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা।

খুলনা সিটি করপোরেশনের চার ওয়ার্ডে ১৬টি ট্রাকের মাধ্যমে হতদরিদ্রমানুষের মধ্যে পণ্য বিক্রি করা হয়েছে। ছিলো মনিটরিংয়ের ব্যবস্থা।

যশোরেও ৩৮ হাজার পরিবারকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভুর্তুকি মূল্যেপণ্য সরবরহ করা হয়েছে। রমজানে পণ্য মূল্য সহনীয় রাখতে সরকারের এই উদ্যোগে খুশি সাধারণমানুষ।

ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্যবিক্রি শুরু হয়েছে। শহরের উজির আলী স্কুল মাঠে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রিকর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল হাই।

মানিকগঞ্জে ১৭ টি জায়গা থেকে ৬ হাজার কম আয়ের মানুষ কিনেছেন নিত্যপণ্য। অব্যবস্থাপনা রোধ করতে ছিলো উপজেলাগুলোতে ছিলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি।

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় শুরুহয়েছে। দুধাপে জেলার৭৩টি ইউনিয়নে ২ লাখ ৭৭ হাজার ৮৮০ জনকে এই পন্য বুঝিয়ে দেয়া হবে।

চাঁদপুরে নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্যবিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সকালে সদর উপজেলার রামপুর ইউনিয়নেএ কার্যক্রম শুরু হয়।

জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার ফ্যামিলি প্যাককার্ডধারী মোট ১ লাখ ৪৫ হাজার নিম্নআয়ের মানুষের মাঝে পণ্য বিক্রি করা হবে।

দিনাজপুরে টিসিবির উদ্যোগে পণ্য বিতরণ শুরু হয়েছে।এসব পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও দুই কেজি চিনিরদাম ধরা হয়েছে ৪৬০ টাকা।

হবিগঞ্জে স্থানীয় চিল্ড্রেন পার্ক এলাকায় ৮ শতকার্ডধারী পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য।জেলায় প্রায় ৯২ হাজার কার্ডধারী পরিবারে টিসিবিপণ্য বিতরণ করা হবে।

৩১ মার্চ পর্যন্ত প্রথম ধাপে সারাদেশে সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি করবেটিসিবি। এই কর্মষূচিতে দুই কেজি করে চিনি, ডাল, ছোলা ও দুই লিটার সয়াবিন তেল পাবেনভোক্তারা।

পহেলা রমজান থেকে দ্বিতীয় দফায় সাশ্রয়ী মূল্যেউল্লিখিত তিন পণ্যের সঙ্গে আরও দুই কেজি ছোলা যুক্ত করে দেয়া হবে। এক্ষেত্রে ছোলারমূল্য ধরা হয়েছে কেজি প্রতি ৫০ টাকা।



একাত্তর/এসএ

কিশোরগঞ্জের বাজিতপুরে টিসিবির নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে আট টন নিম্নমানের চাল জব্দ করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
জামালপুরে একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবি এক হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে প্রশাসন। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জে টিসিবির চাল বোঝাই একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল জব্দ করা হয়েছে।
রাঙ্গামাটিতে টিসিবি পণ্য সাধারণ কার্ডধারীদের না দিয়ে দোকানে রেখে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। পরে ওই দোকান দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর