সিরাজগঞ্জে পিকআপ বোঝাই টিসিবির চালসহ গ্রেপ্তার দুই

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:১৬ পিএম

সিরাজগঞ্জে টিসিবির চাল বোঝাই একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল বাজার এলাকা থেকে টিসিবি পণ্য, পিকআপ ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

পরে রোববার (১৬ মার্চ) বিকেলে গ্রেপ্তারদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন- জেলার কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের আব্দুর রহমান (২৫) ও আলোকদিয়ার পশ্চিমপাড়া গ্রামের শিপন শিকদার (২৮)।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, পিকআপটি টিসিবির পণ্য নিয়ে কামারখন্দের দিকে যাচ্ছিলো। পরে ওই এলাকার চেকপোস্ট অতিক্রম করার সময় নাইটগার্ড চালকসহ ট্রাক ও সহকারীকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা ৫৯ বস্তা চাল জব্দ ও দুই জনকে আটক করে। 

তিনি জানান, আটকরা প্রাথমিকভাবে পাচার করে টিসিবির পণ্য বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর