কৃষি জমিতে আয়োডিন লবণ, উর্বরা শক্তি হারাচ্ছে মাটি

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:৩৬ পিএম

বেশি ফলনের আশায় নাটোরের নলডাঙ্গায় ফসলের ক্ষেতে আয়োডিনযুক্ত লবণ দেয়া হচ্ছে। রাসায়নিক সারের সাথে লবণ মিশিয়ে ব্যবহার করায় উর্বরা শক্তি হারাচ্ছে মাটি। 

শুধু সার নয়, জমিতে দেয়া হচ্ছে আয়োডিনযুক্ত লবণ। আর, এতেই লাভের আশায় গুড়ে বালি অবস্থা, চাষ ক্ষমতা হারাচ্ছে নাটোর নলডাঙ্গার ফসলের ক্ষেত। 

আরও পড়ুন: মহেশখালীর সোনাদিয়া থেকে দেড় শতাধিক রোহিঙ্গা আটক

এলাকার মানুষজন বলছে, জেনে বা না জেনে, জমিতে ব্যাপকহারে লবণ ব্যবহার করলেও, এ ব্যাপারে কৃষি বিভাগের কোন উদ্যোগ নেই।

তারা বলছেন, বর্গাচাষ ও জমি লিজ নেয়া জমিতে বেশি ফলনের আশায় জমিতে সারের সাথে লবণ মেশাচ্ছে অনেকেই।

আর কৃষক বলছে, বেশি ফলন, গাছ তরতাজা, রাসায়নিক সার ও কীটনাশক কম লাগায় জমিতে লবণ মেশাচ্ছেন তারা।

কৃষি কর্মকর্তা বলছেন, কিছু অসাধু কৃষক বেশি ফলনের লোভে পেঁয়াজের জমিতে লবণ দিচ্ছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জমিতে লবণ ব্যবহার না করার পরামর্শ দেয়া হচ্ছে।

এলাকার লোকজনের দাবী, চাষীদের সচেতন করার কাজে যেন, নিয়মিত ক্ষেত পরিদর্শনে আসে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। 


একাত্তর/এআর


দিনের আলোয় অস্ত্রের মুখে চাষীদের জিম্মি করে কক্সবাজারে প্রায় তিন হাজার মণ লবণ লুট করেছে সশস্ত্র ডাকাতরা। লুটপাটে বাধা দেওয়ায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তিন জনকে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর