বগুড়ায় প্রায় ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৭:৫৫ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকার ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে ওয়াক্তিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, বৃহস্পতিবার দুপুরে গোপণ তথ্য পেয়ে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি এপেক্স লেখা ট্রাভেল ব্যাগ উদ্ধার হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

একাত্তর/ এনএ

নওগাঁয় আবারও দুটি পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিগুলো সনাতন সম্প্রদায়ের দেবতা নারায়ণের। বিজিবির দাবি, মূর্তিগুলো পাচারের উদ্দেশে আনা হয়েছিল এবং সেগুলো কষ্টি পাথরের। এ নিয়ে গত কয়েক...
চার কোটি টাকা মূল্যের ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাচার মামলায় দুই ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও...
নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে পুকুর খননের সময় আরও একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। ৪৯ কেজি ওজনের মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মী-নারায়ণের। পুলিশের ধারণা, মূর্তিটি কষ্টি পাথরের।শুক্রবার (১০...
বগুড়ার অভিযান চালিয়ে একটি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দাবি, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি কষ্টি পাথরের, এর ওজন ৯৯ কেজি। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর