বাগেরহাটে সরকারি কর্মচারিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২:৫৪ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তরা এক সরকারি কর্মচারিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের ধরতে এবং কারণ উদঘাটন করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

তবে পুলিশ এখনো জানাতে পারেনি কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত নাঈম খান (২৮) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নাঈমের স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে রয়েছে। তিনি মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল খানের ছেলে।

স্থানীয়রা জানান, নাঈমসহ ৪ জন মিলে বাড়ির কাছে রাস্তার পাশে একটি দোকানে বসে লুডু খেলছিলেন। হঠাৎ করে নাঈমের মোবাইলে একটি ভিডিও কল আসে। ওই প্রান্ত থেকে নারীকণ্ঠ ভেসে আসে। ফোনটি পাওয়ার পর নাঈম ওই দোকান থেকে উঠে কথা বলতে বলতে পাশে যান। এর কিছু সময় পর চিকিৎকার শুনে তার সঙ্গীরা ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় নাঈম পড়ে আছেন।

নাঈমের বৃদ্ধ বাবা আবুল খান জানান, তার ছেলের সাথে কারো শত্রুতা নেই। এলাকার মানুষের সাথে তাদের সুস্পর্ক রয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, দুর্বৃত্তরা নাঈমকে গলা কেটে এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কারা কী উদ্দেশ্যে নাঈমকে হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি। হত্যাকারীদের গ্রেপ্তার এবং কারণ উদঘাটন করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর