তেল মজুদ দেখতে অভিযানে ভোক্তা অধিদপ্তর

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০১:৪৩ পিএম

দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল আমদানীকারক এস আলম গ্রুপের চট্টগ্রামের ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (২৭ মার্চ)  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহর নেতৃত্বে চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল কারখানায় এই অভিযান চলে। 

বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১৩ মার্চ একই কারখানায় অভিযান চালানোর সময় সয়াবিন তেল বোতলজাতকরণের প্রক্রিয়া বন্ধ দেখতে পেয়ে দ্রুত কারখানাটি চালুর নির্দেশনা দেয় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, ভোজ্যতেলের সরবরাহ ঠিক আছে কিনা এবং বোতলে সরকার নির্ধারিত মূল্য ঠিক আছে কিনা দেখতে এ অভিযান চালানো হয়েছে। 

এবারের অভিযানে কারখানা চালু এবং বোতলে মূল্য ঠিক পাওয়া গেছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা। 

একাত্তর/জো 

ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
এস আলম গ্রুপকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তি পাসপোর্টের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। 
মাদারীপুরে একটি কোল্ড স্টোরেজ বা হিমাগারে সাড়ে ছয় লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসাথে আগামী দুই...
চট্টগ্রামে আগুনে পুড়ে যাওয়া এস আলম সুগার রিফাইন্ড মিলে থাকা চিনির ৮০ শতাংশই রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর