খাবার হোটেলে ইউএনও পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক এক

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৪:৩৫ পিএম

রাজবাড়ীতে একটি খাবারের হোটেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকার একটি খাবার হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শাহরিয়ার জাহান (৪৮)। তার বাড়ি পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার আলী শেখ ও কটার খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশার  ইউএনও হিসেবে পরিচয় দেন শাহরিয়ার। এসময় তিনি হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে হোটেল কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হয়।

পরে দুই হোটেল থেকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা চাঁদা আদায় করেন শাহরিয়ার। কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পাংশা মডেল থানায় খবর দেন। পরে দ্রুত পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এই খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল সাইফুল ইসলাম (বুড়ো) ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুন: মাদক মামলা স্থগিতের আবেদন পরীমনির

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান জানান, ইউএনও পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে শাহরিয়ার চাঁদা আদায় করেছেন। স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দিলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, এটা গুরুতর অপরাধ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


একাত্তর/এসি

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর