বাস উল্টে মাছের ঘেরে, নিহত এক, আহত ২৫

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯:১৩ পিএম

বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে মাছের ঘেরে পড়ে এক নারী নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। 

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার বারাকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।

এদের মধ্যে প্রায় ৫৫ বছর বয়সী এক নারী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মাছের ঘেরে আংশিক ডুবে থাকা বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেড, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার কাজে অংশ নেয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং বাগেরহাট ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে নিহত ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। তার মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালে রয়েছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খুলনা থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী ওই বাসটি বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় বাসটি রাস্তার পাশে একটি মাছের ঘেরে উল্টে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত এবং এক নারী নিহত হন। 

বাগেরহাট ফায়ার ব্রিগেডের সহকারী উপ-পরিচালক গোলাম সরোয়ার জানান, বাসটির পাঁচ ভাগের একাংশ ঘেরের মধ্যে ডুবে আছে। প্রাথমিক পর্যায়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা তল্লাশি চালিয়েছে বাসটির ভিতর এবং বাইরে। রেকার দিয়ে বাসটিকে ঘের থেকে তোলার চেষ্টা চলছে। 

ভেতরে কোন মৃতদেহ আছে কি না বাসটি তোলার পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

আরও পড়ুন: জলদস্যু আতঙ্কে বরিশালের তরমুজ চাষীরা

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শেখ আদনান হোসেন জানান, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারী হাসপাতালে আসার আগে মারা যান। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। 

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, আহতদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া ব্যবস্থা করা হয়েছে। বাসটিকে উত্তোলনের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর