ওষুধে বিষ দিয়ে ছেলেকে হত্যার অভিযোগে বাবা আটক

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০১:৫৮ পিএম

চুয়াডাঙ্গায় ওষুধে বিষ মিশিয়ে ও বিষাক্ত ইনজেকশন পুশ করে আড়াই মাসের শিশুপুত্র ইকবালকে হত্যার অভিযোগে বাবা ইখলাসকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩০ মার্চ) রাতে ওই শিশুর মৃত্যু ও আটকের ঘটনা নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান জানান, চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার শেখরাতলা পাড়ায় ভাড়া থাকতেন ইখলাস ও তার দ্বিতীয় স্ত্রী মিতালি খাতুন।  

আড়াই মাস আগে তাদের ইকবাল নামে একটি ছেলের জন্ম হয়। কিন্তু সে ইখলাসের নিজের ছেলে নয় এই সন্দেহে ১৫ দিন আগে ইকবাল অসুস্থ হলে ইখলাস ডাক্তারের দেয়া সিরাপের সাথে বিষ মিশিয়ে দেয়। 

পাঁচদিন আগে মিতালির সন্দেহ হলে ওষুধের বোতলসহ ইকবালকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহাবুবর রহমান মিলনের কাছে নিয়ে যান। ওষুধে কিছু মেশানো হয়েছে জানিয়ে চিকিৎসক ইকবালকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। 

পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার (৩০ মার্চ) রাতে শিশু ইকবালকে নিয়ে রাজশাহী যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: মানিকগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি

এ ঘটনায় মিতালি খাতুন ইখলাসকে আসামি করে ওষুধে বিষ মিশিয়ে ও বিষাক্ত ইনজেকশন পুশ করে শিশু ইকবালকে হত্যা করা হয়েছে এই মর্মে সদর থানায় মামলা করলে রাতে ইকবালকে আটক করা হয়। 

ওসি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহারে উল্লেখিত বিষয়ে সত্যতা পাওয়া গেছে। 


একাত্তর/এসজে

‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ...
কুমিল্লায় দুই দফা নামাজে জানাজা শেষে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর