অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৬:৫০ পিএম

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রাজেশ (৫৪) নামে এক ভারতীয় নাগরিককে আটকের পর জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর বামনী এলাকা থেকে ভারতীয় নাগরিক রাজেশকে আটক করা হয়। 

পুলিশ জানায়, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে লক্ষ্মীপুরের রায়পুর বামনী এলাকা থেকে রাজেশকে আটকের পর রায়পুর থানা হেফাজতে নিয়ে আসেন। 

আটক রাজেশ হিন্দি ভাষায় কথা বলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানিয়েছে পুলিশ। 

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের একটি চা দোকানের সামনে মঙ্গলবার (২৯ মার্চ) মধ্যরাতে রাজেশ ঘোরাফেরা করছিলেন। 

এসময় স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তার পরিচয় জানতে চান। কিন্তু রাজেশ বাংলা ভাষা না বুঝে হিন্দিতে কথা বলেন। পরে রায়পুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাজেশকে আটক করে। 

আরও পড়ুন: এক সময়ের স্রোতস্বিনী নদী জাঙ্গালিয়া এখন মরা খাল

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লক্ষ্মীপুরের রায়পুর বামনী এলাকায় আটককৃত রাজেশকে (৫৪) আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চার-পাঁচদিন আগে যশোর সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসেন বলে জানান। ঘুরতে ঘুরতে তিনি লক্ষ্মীপুরের রায়পুরে চলে আসেন। 

রাজেশ দিল্লির বাসিন্দা হলেও, কি কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন সে বিষয়ে পরিষ্কার কোন ধারনা বা বাংলাদেশে প্রবেশের কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।


একাত্তর/এসজে
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর