দরজা খুলে দিলো স্ত্রী, স্বামীকে কুপিয়ে মারলো প্রেমিক

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১১:৩৯ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচিত মোন্নাফ শেখ (৪৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় এক আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মোন্নাফের স্ত্রী কোহিনুর ও আলমগীর শেখ (৩৩)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে জানান, গত ২১ মার্চ রাতে উপজেলার রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামে মোন্নাফ শেখ নিজ ঘরে ছুরিকাঘাতে নিহত হন। নিহতের ছেলে শাহাদাৎ হোসেন (বাবু) শেখ বেলকুচি থানায় ২৩ মার্চ (বুধবার) অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ আরো জানায়, নিহতের স্ত্রীর পরিকল্পনায়, পরকীয়া প্রেমিক আলমগীর রাতের অন্ধকারে ঘরে ঢুকে লোহার দা দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই মোন্নফের মৃত্যু হয়।

আরও পড়ুন: বন্ধুর ডাকে সাড়া দেয়ার চারদিন পর মিললো বস্তাবন্দি মরদেহ

গ্রেপ্তারকৃতরা আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।


একাত্তর/আরএ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর