নাটোরে বাস চাপায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০১:৪৭ পিএম

নাটোরের লালপুরে পিকনিক বাসের ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী (৮) নিহত ও তহিদুল ইসলাম (৫৫) নামের এক অটো চালক আহত হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে ভ্যানযোগ মিম আক্তার তার মা কাকলী বেগমের সাথে নানীর বাড়ি একই উপজেলার মোড়ে যাচ্ছিলেন। এসময় উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের থানা সদরে তেল পাম্পের সামনে ভ্যানটিকে পিকনিক-বাস পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

আহত ভ্যান চালক একই গ্রামের মৃত মুজির মালিথার ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। চালককেও আটক করা হয়েছে।

আরও পড়ুন: দরজা খুলে দিলো স্ত্রী, স্বামীকে কুপিয়ে মারলো প্রেমিক

আহত ভ্যান চালককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর