২১ মাসেও পাওনা বুঝে পাননি আমিন জুটমিলের কর্মীরা

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৬:৩৮ পিএম

বন্ধ ঘোষণার ২১ মাস পরেও বকেয়া পাওনা বুঝে পায়নি আমিন জুট মিলসহ ২৬টি পাটকলের হাজারো শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী। এসব পাটকল একযোগে বন্ধ করা হয়েছিলো।

এতে মানবেতর জীবন পার করছেন অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীরা। রমজানে সমস্যার সমাধান না হলে অনশনের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দিয়েছে শ্রমিক ঐক্য পরিষদ। 

সরকার আকস্মিকভাবে ২০২০ সালের ২ জুলাই দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলের উৎপাদন বন্ধ ও শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করে।

তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, দুই মাসের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ এবং তিন মাসের মধ্যে কারখানার উৎপাদন চালু করা হবে।

২০২০ সালে আমিন জুট মিল বন্ধ ঘোষণার ২১ মাস পার হলেও এখনও নিজেদের পাওনা বুঝে পাননি মিলের কর্মকর্তা কর্মচারীরা।

কিন্তু এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করা হয়নি। বন্ধ মিলও চালু করা হয়নি। এমনকি চালুর কোনো সম্ভাবনাও পরিলক্ষিত হচ্ছে না।

বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর মধ্যে চট্টগ্রামের আমিন জুট মিল একটি। সেখানকার কর্মীরাও এখনও পাওয়া বুঝে পাননি। পাওনা আদায়ে সভা সমাবেশ করে যাচ্ছেন শ্রমিকরা।

কর্তৃপক্ষের গাফিলতিতে অনেকেই নাম ঠিকানা ভুলের কারণে বকেয়া পাওনা না পেয়ে অর্থ কষ্টে আছেন তারা। আবার অনেকে মারাও গেছেন। তাদের পরিবার এখন পাওনার জন্য ঘুরছেন।

সিবিএর নেতারা জানান, অবিলম্বে সমস্ত কর্মকর্তা কর্মচারীর বকেয়া পাওনা শোধ না করলে আমরণ অনশনের মত কর্মসূচী দিতে বাধ্য হবেন তারা।

২০২০ সালের ২ জুলাই আমিন জুটমিলসহ সারাদেশে ২৬ টি পাটকল একযোগে বন্ধ ঘোষণা করা হয়।তাতে বেকার হয়ে পরেন হাজার হাজার শ্রমিক কর্মচারী।



কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার মিলেছে ২৩ বস্তা টাকা। পাওয়া গেছে ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিতসহ বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও।শনিবার সকাল সাড়ে আটটার আটটার দিকে...
স্ত্রীর চেম্বারকে নিজের চেম্বার বলে ছবি তুলে মানুষকে দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডাক্তার পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে দুইটি ভুয়া ডাক্তারি আইডি কার্ড ও তার...
মাত্র ৯৮ দিনের মাথায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে সর্বোচ্চ চার কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।  শনিবার (৭...
শান্তিরক্ষা মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রীর পরিচয়ে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার চক্রের বিরুদ্ধে। লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়ন থেকে মূলহোতাসহ এ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর