স্ত্রীর চেম্বার দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন সালাম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৩:০৬ পিএম

স্ত্রীর চেম্বারকে নিজের চেম্বার বলে ছবি তুলে মানুষকে দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডাক্তার পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে দুইটি ভুয়া ডাক্তারি আইডি কার্ড ও তার নিজস্ব ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ওই ব্যক্তিকে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি আব্দুস সালাম (৩৫) চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মো. মোশারফ বিশ্বাসের ছেলে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব-১১ অধিনায়ক সাকিব বলেন, পূর্বের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রতারক আব্দুস সালাম এক ভুক্তভোগীর নিকট হতে তার দোকানের ব্যবসা বাণিজ্যের অবস্থা সম্পর্কে খোঁজ-খবরসহ তার মোবাইল নম্বর নেন। একপর্যায়ে আব্দুস সালাম বিভিন্নভাবে নিজেকে ডাক্তার পরিচয় দেন। পরে ডাক্তারি ব্যবসার জন্য তার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। পরবর্তীতে ভিকটিমের নিকট আরও টাকা দাবি করেন। 

র‌্যাব অধিনায়ক বলেন, ভিকটিম আব্দুস সালামের ডাক্তারি ব্যবসার সত্যতা যাচায়ের জন্য তার নিকট প্রমাণ চাইলে প্রতারক আব্দুস সালাম তার স্ত্রীর কর্মস্থল মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে গিয়ে চেম্বারের ভিতরে তোলা ছবি, চেয়ারে বসা অবস্থায় তোলা ছবি, চিকিৎসার যন্ত্রপাতি সংশ্লিষ্ট বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে ভিকটিমকে দেন। পরবর্তীতে ভিকটিম আরও সত্যতা যাচায়ের জন্য নিজে তার চেম্বার দেখার জন্য নিজে যেতে চাইলে প্রতারক আব্দুস সালাম বিভিন্ন টালবাহানা শুরু করেন। শেষ পর্যন্ত তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

image

আরও পড়ুন: তলিয়ে যাচ্ছে ভারতের জোশীমঠ শহর, আশঙ্কা আলিগড়েও

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, সে বিভিন্ন সময় একই পন্থা অবলম্বন করে সাভার, গাজীপুর, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন জায়গায় এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিলেন। এই প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে সে কয়েকজনের নিকট হতে লক্ষ্যাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানায়। 

এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর