পাগলা মসজিদে এবার মিললো ২৩ বস্তা টাকা, ডলার, পাউন্ড

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৩:৫৬ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার মিলেছে ২৩ বস্তা টাকা। পাওয়া গেছে ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিতসহ বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও।

শনিবার সকাল সাড়ে আটটার আটটার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আটটি দানবাক্স খুলে এ টাকা পাওয়া যায়। দানবাক্সগুলো খোলার পর টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার ২৩টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনার কাজ শুরু হয়।

রূপালী ব্যাংকের ৬০জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদ মুসল্লি এবং এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ দুইশ’র বেশি লোক টাকা গুনছেন। সন্ধ্যার পর গণনার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 

এবার দানবাক্সগুলো খোলা হয়েছে তিন মাস ১৩ দিন পর। এর আগে গত ৬ মে আটটি দানবাক্স খুলে মিলেছিল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকাসহ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। এবার তার চেয়ে বেশী টাকা মিলতে পারে। 

রুপালি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, গণনা শেষে এই অর্থগুলো রূপালী ব্যাংকে জমা করা হবে। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, তিনি সকাল থেকেই টাকা গণনার কাজ পর্যবেক্ষণ করছেন। টাকা গণনা শেষে ব্যাংক পর্যন্ত পৌঁছে দিতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য রাখা হয়েছে। 

শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় পাগলা মসজিদের অবস্থান। সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিনতলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা।

পাগলা মসজিদ ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। এ মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়- এ বিশ্বাস থেকেই দেশ বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা পয়সা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা দান করেন। অনেকে বিশ্বাসমতে রাতের আধারে এসেও দান করেন। 

প্রায় ৫০০ বছর আগে বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামে এক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন।

পরে সেখানে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ হিসেবে পরিচিতি পায়। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জানান, ঐতিহাসিক পাগলা মসজিদকে ঘিরে মানুষের অনুভূতি কাজ করে। এখানে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের জন্য পরামর্শক নিয়োগের কাজ চরছে। অন্তত ৩০ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এমন একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান। 


একাত্তর/আরবি 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর