শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:২৬ পিএম

সিরাজগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে জেলার তাড়াশ উপজেলার একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) ওই স্কুলছাত্রীর বাবা শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে ওই স্কুলছাত্রীর বাবা লেখেন, ওই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় তার মেয়ে দশম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়টির অফিস কক্ষে নিয়ে মারধর করা হয়েছে। এসময় অন্য মেয়েরা উদ্ধার করে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসক এক্স-রে করে জানান, তার বাম হাতের কবজির উপরের হাড় ভেঙে গেছে। 

আরও পড়ুন: সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ পেয়ে খুশি রাজধানীর ক্রেতারা

এদিকে ওই শিক্ষক বলেন, শনিবার টিফিনের পর ওই স্কুলছাত্রী মোবাইল ফোনে কথা বলছিল। তাই তাকে ডেকে নিয়ে মোবাইল ফোন জব্দ করি। পরে সে ফেরার পথে আমাকে নিয়ে অকথ্য গালিগালাজ করে। এ সময় অন্য ছাত্রীদের মুখে শুনে তাকে অফিস ডেকে বেত্রাঘাত করেছি। এতে হাত ভাঙার মতো কিছু ঘটেনি।

তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর