কেজিতে তরমুজ বিক্রি করায় ভোক্তার হুঁশিয়ারী

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৩৮ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওই বাজারের তিনটি তরমুজের আড়তে কেজি দরে তরমুজ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হুঁশিয়ারী প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত থেকে অভিযান সফল করতে সহযোগিতা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনির জানান, ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে সোনাপুর বাজারে সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, বিশাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার ও রিয়াদ ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা সর্ব মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি বাড়ানোর নির্দেশ মেয়র তাপসের

এছাড়া ও বালিয়াকান্দি তিনটি তরমুজের আড়ৎদারদের কেজি দরে তরমুজ বিক্রি করায় হুশিয়ারী প্রদান করা হয়। সেই সাথে বাজারের সকল পণ্যের দর টাঙিয়ে দেয়ার কথা জানান ভ্রাম্যমাণ আদালত।


একাত্তর/আরএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর