চিংড়ি ঘের দখলে হামলায় নিহত এক, আহত ছয়

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৪১ এএম

মোংলায় একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বকুলতলায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোতাহার সরদার (৪২)।

নিহতের পরিবার জানায়, একটি চিংড়ি ঘের নিয়ে স্থানীয় ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের সাথে একই এলাকার মোতাহার সরদার, শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখের বিরোধ চলে আসছিলো। এনিয়ে এর আগেও কয়েকবার মেম্বর আব্দুল্লাহ গংদের হামলার শিকার হন মোতাহার ও তার স্বজনরা। সর্বশেষ মঙ্গলবার বিরোধপূর্ণ ওই ঘেরটি দখল নিতে এসে প্রতিপক্ষরা ওই ঘেরে থাকা মোতাহার সরদারসহ তার লোকজনের ওপর প্রায় অর্ধশত লোক অতর্কিত হামলা চালায়। এসময় অন্তত ছয়জন রক্তাক্ত আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১০টার দিকে মোতাহার সরদারের মৃত্যু হয়। অন্যরা খুলনায় চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: দুই নারীসহ আত্মগোপনে ছিলেন আশিষ: র‌্যাব

এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণের কাজ চলছে। 


একাত্তর/এসি

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর