কিশোরের গোপনাঙ্গ কাটায় অভিযুক্ত আদালতে

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:০৭ পিএম

মাদারীপুরে এক কিশোরের গোপনাঙ্গ কাটার মামলায় প্রধান অভিযুক্ত তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল-মামুন এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার সদর উপজেলার খোয়াজপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তবে আদালতে প্রেরণের আগ পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয়। 

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক রমেশ চন্দ্র দাস।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, গত বৃহস্পতিবার ওই কিশোরকে চিকিৎসার কথা বলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি কৌশলে স্থানীয় এক ভ্যানচালকের সহায়তায় খুলনা জেলার একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখানে ভুক্তভোগীকে জোরপূর্বক অচেতন করে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। 

ঘটনার পরে ভুক্তভোগীর জ্ঞান ফিরলে, বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে সে। শুক্রবার বিকেলে ওই ভ্যানচালক তাকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় ফেলে পালিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় সোমবার দুপুরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসে পরিবার। 

আরও পড়ুন: বিতণ্ডার জেরে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় সেই ভ্যানচালকসহ জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। 


একাত্তর/এসজে

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর