মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা করায় বাদী গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১১:২০ পিএম

সিরাজগঞ্জ পৌর শহরের জানপুর মহল্লার এক যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়ের করায় আদালতের আদেশে বাদীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৬ এপ্রিল) ভোরে সদর থানা পুলিশ রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকায় বাদীর আত্মীয়ের বাড়ী থেকে তাকে আটক করে। আটক নারীকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে সদর থানায় পৌর যুবলীগের সাবেক নেতার বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। 

মামলায় বাদী উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি ২০ সেপ্টেম্বর বিকেল ৫টায় তার শয়নকক্ষে তাকে ধর্ষণের চেষ্টা করেন। 

সদর থানার উপপরিদর্শক আলিম হোসাইন মামলাটির তদন্ত শেষে গত ১৬ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। 

আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে ওই যুবলীগ নেতাকে হয়রানি ও সম্মানহানি করার অভিযোগে বাদীর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩)-এর ১৭ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আলিম হোসাইন আদালতে আবেদন করলে আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

আদালতের নির্দেশনা অনুযায়ী এসআই আলিম হোসাইন বাদীর বিরুদ্ধে এ বছরের ২৫ মার্চ মামলা দায়ের করেন। 

মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানান, মিথ্যা মামলা প্রমাণিত এবং তার বিরুদ্ধে মামলা হবার পর থেকেই বাদী পলাতক ছিলেন। 

আরও পড়ুন: তলদেশ উঁচু হওয়ায় পাহাড়ি ঢল সামলাতে পারছে না নদীগুলো 

বুধবার ভোরে রায়গঞ্জ থানার নিমগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

ভুক্তভোগী যুবলীগ নেতা জানান, শুধু মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানসম্মানের ক্ষতিই নয়, বাদীর স্বামী সন্ত্রাসী বাহিনী নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধোর করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। 


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর