ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৩:৩৩ পিএম

মংমনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে ধলিয়া রাংচাপড়া এলাকায় বালু বোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রান্দিয়া গ্রামের ইজিবাইক চালক হোসেন আলী (৪৫), করুরা গ্রামের মতিন মিয়া (৫৫) ও অপর একজনের নাম জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানায়, একটি ব্যাটারি চালিত ইজিবাইক রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করছিলো। এসময় একটি বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইককে চাপা দিলে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক ও অপর এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় এক শিশুসহ আহত অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: উৎপাদনে এলো আরো একটি গ্যাসকূপ, কমতে পারে ভোগান্তি

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর