'ভিক্ষা-চাঁদাবাজি নয়, নিজেরা উপার্জন করে বাঁচতে চাই'

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৭:২৪ পিএম

শেরপুরে নন-বাইনারি জেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যদের কর্ম সংস্থান তৈরি করতে একটি ইজিবাইক দিয়েছেন জেলা প্রশাসক। জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে ২ লাখ টাকায় কেনা এই ইজিবাইকটি বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আন্ধারিয়া তৃতীয় লিঙ্গ গুচ্ছগ্রামে বসবাসকারী হিজড়াদের নিকট প্রদান করা হয়। 

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকারের হাতে ইজিবাইকটির চাবি হস্তান্তর করেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর ইউএনও মেহনাজ ফেরদৌস, এসিল্যান্ড তনিমা আফ্রাদ, সমাজসেবা বিভাগের রেজিস্ট্রেশন কর্মকর্তা আরিফুর রহমান, কবি হাসানুজ্জামান সরাফত, জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার, জনউদ্যোগ কমিটির সদস্যসচিব প্রমুখ।

এছাড়া সদর উপজেলার ইউএনও হিজড়াদের কল্যাণের জন্য নগদ ১০ হাজার টাকাও প্রদান করেন। 

জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার বলেন, আমরা আর ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি নয়, নিজেরা কায়িক উপার্জন করে, আয় করে সমাজে মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে চাই। সরকারের গুচ্ছগ্রাম আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আমরা এখন নিজেরা নানা আয়বর্ধনমুলক কাজের সাথে যুক্ত হয়ে উপার্জন করতে চেষ্টা করছি। জেলা প্রশাসন সবসময় আমাদের সহযোগিতা করছে। এই ইজিবাইক আমরা নিজেরা চালাবো, এতে আমাদের যা আয় হবে, তা দিয়ে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চেষ্টা করবো। 

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, আবাসনে বসবাসকারী হিজড়াদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারা যাতে আয়বর্ধনমুলক কর্মকান্ডের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে এজন্য তাদের ব্লক-বাটিক-সেলাই প্রশিক্ষণ, হাঁস-মুরগী, গবাদিপশুপালন, মাছ চাষ সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, অনুদান ও ঋণ প্রদান করা হয়েছে। এবার সমাজকল্যাণ তহবিল থেকে একটি ইজিবাইক প্রদান করা হলো। আশা করছি, এর মধ্য দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম হবে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজাধীন আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় দুই একর সরকারি খাসজমিতে হিজড়াদের জন্য গড়ে ওঠেছে ‘স্বপ্নের ঠিাকানা’ গুচ্ছগ্রাম। সেই গুচ্ছগ্রামে জেলার ৪০ জন হিজড়ার নামে বরাদ্দ দেওয়া হচ্ছে জমিসহ ঘর। গুচ্ছগ্রামটি হিজড়াদের নতুন স্বপ্নের ডানা মেলতে সহায়তা করছে। ভিক্ষবৃত্তি ছেড়ে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হয়েছে শেরপুরের হিজড়ারা। কেউ কেউ হাঁস-মুরগী, গবাদিপশু পালন করছেন, কেউবা নিয়োজিত হয়েছেন মাছ চাষে, কেউ চা-পানের দোকান দিয়েছেন। এভাবেই এগিয়ে চলছে তাদের জীবনধারা।


একাত্তর/এসএ

শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মীর বর্ষা খাতুন। তার কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার ঝিনাইদহ সদর উপজেলায় সংরক্ষিত...
দীর্ঘদিনের প্রচলিত ভিক্ষাবৃত্তি ছেড়ে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন তৃতীয় লিঙ্গের অনেক মানুষ। বিউটিশিয়ান, কলকারখানার শ্রমিক, নিরাপত্তা কর্মী এমনকি স্বাধীন ব্যবসাও করছেন অনেকে। হিজড়াদের স্বাবলম্বী হওয়ার...
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার মিলেছে ২৩ বস্তা টাকা। পাওয়া গেছে ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিতসহ বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও।শনিবার সকাল সাড়ে আটটার আটটার দিকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর