স্বাবলম্বী হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

দীর্ঘদিনের প্রচলিত ভিক্ষাবৃত্তি ছেড়ে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন তৃতীয় লিঙ্গের অনেক মানুষ। বিউটিশিয়ান, কলকারখানার শ্রমিক, নিরাপত্তা কর্মী এমনকি স্বাধীন ব্যবসাও করছেন অনেকে। হিজড়াদের স্বাবলম্বী হওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে হিজড়াদের আরও এগিয়ে যেতে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করারও তাগিদ দিয়েছেন তারা।

তৃতীয় লিঙ্গের মানুষদের একজন সোহাগী পেশায় বিউটিশিয়ান। সাভারের হেমায়েতপুরে তার একটি বিউটি পার্লার আছে। আর নাসিমা রহমান নামে আরেক হিজড়ার আছে জেন্টস পার্লার ও ফুড কর্নার।

সাধারণ মানুষের কাছে চেয়েচিন্তে টাকা তুলে তুলেই জীবন চালায় বেশিরভাগ হিজড়া। কিন্তু ছোটবেলা থেকেই কাজ করে স্বাবলম্বী হতে চেয়েছিলেন সোহাগী ও নাসিমা।

সোহাগী ও নাসিমা জানান, সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে তারা তা করতে পারেন না। নানান ক্ষেত্রে বৈষম্যের শিকার হন তারা। কিন্তু এরপরেও নিজেদের প্রচেষ্টায় কিছু করতে পেরে খুশি তারা।

চার ভাই-বোনের সবার ছোট আঁখির ইচ্ছা ছিলো লেখাপড়া করার। কিন্তু পরিবারের অনাগ্রহ আর সহপাঠীদের রূঢ় আচরণে অষ্টম শ্রেণির পরই ঘর ছেড়েছেন। 

সাভার গণবিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী আঁখি জানান, তিনি যেমন ভালো নাচ করতে পারেন তেমনি পড়াশোনাও চালিয়ে যেতে চান।

সোহাগী, নাসিমা, আঁখির মতো নিজের পায়ে দাঁড়াতে বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন অনেক হিজড়া। কেউ কেউ নিচ্ছেন উচ্চশিক্ষা। তাদের এই প্রচেষ্টার প্রশংসা করছেন সাধারণ মানুষ।

স্থানীয় মানুষও বিভিন্ন পেশায় হিজড়াদের যুক্ত হওয়ার বিষয়টি ভালোভাবে দেখছেন।

সম্মানজনক পেশায় হিজড়াদের অন্তর্ভুক্তি প্রত্যাশার চেয়ে কম হলেও একটি ইতিবাচক ধারা শুরু হয়েছে, বলছেন বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনও জরুরি, বলছেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধ্যাপক ড. রশিদ হারুন বলেন, জেন্ডারে সমস্য হলেই যে মানুষটা বাতিল হয়ে যাবে তা কিন্তু নয়। সবাইকে সচেতন হতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী দেশে হিজড়াদের সংখ্যা প্রায় দশ হাজার। তাদের মধ্যে শিক্ষিত মাত্র দুই শতাংশের সামান্য বেশি। তাই হিজড়াদের কর্মমুখী শিক্ষাদানের উপর গুরুত্ব দেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

 

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর