মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১০:০৪ এএম

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বামন্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল গাংনী উপজেলার করমদি গ্রামের গোসাঁইডুবি পাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

তিনি জানান, কৃষক মোস্তফা কামাল শ্যালো মেশিনের পাইপ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বামন্দি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে আল শেফা ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছাতিয়ান নামক স্থানে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে আসামির ছেলের কোপে এসআই আহত

এদিকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় বামন্দি ক্যাম্প পুলিশ। তবে চালক আগেই পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর