যমুনায় গোসলে নেমে অতলে হারালো দুই বোন

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১০:১৮ এএম

জামালপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকা সংলগ্ন যমুনা নদীতে সলিল সমাধির এ ঘটনা ঘটে।

নদীতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সেলিম মিয়ার রিয়া মনি (৭)। তারা পিংনা মুন্সি মোহাম্মদ আলী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে তারা চাচাতো বোন।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, সোমবার দুপুরে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায় সুমাইয়া ও রিয়া মনি। কিন্তু নদীতে নেমে তারা আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাদের খুঁজতে থাকে। পরে ওইদিন বিকালে স্থানীয়রা সুমাইয়া ও রিয়া মনির মরদেহ নদীতে ভাসতে দেখে পরিবারে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।  

আরও পড়ুন: আমোদিনীকে ফাঁসাতে হিজাব নিয়ে গুজব: তদন্ত কমিটি

ওই পুলিশ কর্মকর্তা বলেন, খবর পেয়ে তারাকান্দি পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। 


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর