এবার ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা মোড় এবং গোড়াই ওভারপাস, এই দুটি পয়েন্টে যানজটের শঙ্কা আছে।
এলেঙ্গা মোড়ে দুই লেন থেকে গাড়িগুলো এসে একলেনে ঢুকবে। আর গোড়াই ওভারপাসের নির্মাণ কাজ শেষ না হওয়ায় এমনিতেই তীব্র যানজট তৈরি হচ্ছে।
ঈদে সেই যানজট নিয়ন্ত্রণের বাইরে যাবার শঙ্কা করছেন সংশ্লিষ্টদের। যদিও সড়ক বিভাগ বলছে, এপথে এবার ভোগান্তি হবে না।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন হয়েছে। পাখির চোখে পুরো পথটা দেখে বোঝার উপায় নেই কয়েক বছরর আগেও এটি ছিলো সরু আর খানখন্দে ভরা এক সড়ক।
সাভার, গাজীপুরের গার্মেন্টস ও শিল্পকারখানার কারণে সকাল-বিকেলে এই পথে শ্রমিকদের চাপ থাকে। যা মহাসড়কেও পড়ে। তবে চন্দ্রা মোড় পার হলেই নির্বিঘ্নে চলে গাড়িগুলো।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ এখনও চলমান। টাঙ্গাইলের গোড়াই ওভারপাসের নির্মান কাজ এখনও শেষ হয়নি।
ফলে চার লেনের মহাসড়ক হলেও এই পয়েন্টে এসে এক লেনের সরু পথে এসে ঢুকতে হয় বাসগুলোকে। তাই এখনই তৈরী হচ্ছে যানজট। যা ঈদে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে।
চার লেনের গাড়িগুলো মিলিত হয়েছে দুই লেনে। এলেঙ্গা পয়েন্টে এই সমস্যা দীর্ঘ দিনের। তাই সারা বছরই এখানে গাড়ির জট। ঈদেই এটাও হতে পারে দূর্ভোগের কারণ
তবে সড়কের বেশির ভাগ কাজই শেষ হয়েছে। চন্দ্রা, জিরাবোসহ বিভিন্ন পয়েন্টে এখন যানজট চোখে পড়বে না বলে দাবি করছে পুলিশ।
অন্যদিকে, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ সিনিয়র সচিব নজরুল ইসলাম জানালেন, ঈদের সময়ে বিকল্প পথেরও ব্যবস্থা করা হচ্ছে। ফলে যানজট কমার সম্ভাবনা কমবে।
ঈদ যাত্রা শুরু হতে এখনও দুই সপ্তাহ বাকি। সড়কের সমস্যা চিহ্নিত করে সমাধানের কথা বলছেন সংশ্লিষ্ঠরা।
একাত্তর/এআর
