গাইবান্ধায় জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি ঘোষণার পর এ নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলার সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শুধাংশু কুমার রায়ের স্বাক্ষরিত দলীয় প্যাডে গত সোমবার (১১ এপ্রিল) পলাশবাড়ী উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করে।
এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে শুরু করে এ কমিটির ১নং যুগ্ম আহবায়ক হিসাবে মনোনীত সুরুজ হক লিটন শ্রমিক দলের গাইবান্ধা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক।
সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ এই পদপ্রার্থী হওয়ায় এমন প্রচারণা চালানো হয়েছে বলে মন্তব্য করেন খোদ সেই সুরুজ হক লিটন। শেষ পর্যন্ত কোন আলোচনা ছাড়াই ভেঙে দেয়া হয় আহবায়ক কমিটি।
আরও পড়ুন: বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা, বিচার চেয়ে লাশ নিয়ে বিক্ষোভ
এ প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সুরুজ হক লিটন বলেন, আমার বিষয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে, আর সেটাও কোন প্রমাণ ছাড়া। আমি এই পদপ্রার্থী এটি জানার পরেও কেউ কিন্তু আগে বিষয়টি নিয়ে লেখেনি বা অভিযোগ করেনি। বরং পদ পাওয়ার পর তারা লেখা শুরু করেছে। এর অর্থ বেশ স্পষ্ট। তারা একটা বিতর্ক তৈরি করতে চেয়েছিল এবং সফলও হয়েছে।
এদিকে হঠাৎ করে আহবায়ক কমিটি ভেঙে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গাইবান্ধা পলাশবাড়ীর শ্রমিক লীগের নেতাকর্মীরা।
একাত্তর/আরএ
