চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের বড় ক্ষতির আশঙ্কা

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৬:৫৭ পিএম

শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বাগানগুলোতে গুটি আমের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষীরা বলছেন, আম গুটি বাধার পর বৃষ্টি দরকার ছিল।

কিন্তু রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শিলাবৃষ্টিতে উল্টো ক্ষতি হয়ে গেলো। তাই এ বছর আমের উৎপাদন নিয়ে শঙ্কায় আছেন চাষীরা। একই আশঙ্কা জানিয়েছেন জেলার কৃষি কর্মকর্তাও।

গতকাল সন্ধ্যার পর পরই চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কিছু জায়গা এবং শিবগঞ্জ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি শুরু হয়।

আর শিলাবৃষ্টিতে জেলা সদরে পাঁচ ভাগ ও শিবগঞ্জের কানসাট, চককীর্ত্তি, শ্যামপুর, মনাকষা, দলর্ভপুর, চৌডালা, বিনোদপুর, রানিহাটি, ছত্রাজিতপুরসহ বিভিন্ন এলাকার ২০ ভাগ আম বাগানের ব্যাপক ক্ষতি হয়। ঝরে গেছে গুটি আম।

শ্যামপুর ইউনিয়নের আমচাষি রবিউল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে চলে। এতে ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে।

চাষি ও ব্যবসায়ীরা জানান, চলমান খরার কারণে আমের গুটিগুলো শুকিয়ে যাবার উপক্রম হয়েছিলো। তাই বৃষ্টি দরকার ছিলো। কিন্তু শিলা বৃষ্টিতে উল্টো ক্ষতি হয়ে গেল।

ব্যবসায়ীরা বলেন, শিলাবৃষ্টির আকার খুব বড় নয়। কিন্তু আমের গুটিগুলো এখনো বড় হয়নি। তাই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, শিলায় আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কোন কোন ক্ষেত্রে ছত্রাশ নাশক স্প্রে দিয়ে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা যেতে পারে

আরও পড়ুন: শেরপুরে যৌতুক ও বাল্য বিয়েকে ‌‘না’ শিক্ষার্থীদের

কৃষি বিভাগের মতে, চাঁপাইনবাবগঞ্জে ৩৮ হাজার হেক্টরের মধ্যে সাড়ে পাঁচ হাজার পাঁচশ হেক্টর আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত আম চাষীর সংখ্যা ১৫ হাজার পাঁচশ’ জন।

একাত্তর/আরএ

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর