শেরপুরে যৌতুক ও বাল্য বিয়েকে ‌‘না’ শিক্ষার্থীদের

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৬:০৮ পিএম

শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে যৌতুক ও বাল্যবিয়েবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জেলা যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে এতে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর প্রতীক কর্নেল (অব:) মোহাম্মেদ দিদারুল আলম। 

যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী ফোরামের জেলা সমন্বয়ক মো. আল আমিন রাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দেবতোষ কুমার নিয়োগী, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাড. রফিকুল ইসলাম আধার ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাগরিকা তালুকদার, নারী উদ্যোক্তা তাহমিনা জলি প্রমুখ।

আরও পড়ুন: ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হলো কৃষকের সোনার ফসল

অনুষ্ঠানে শিক্ষার্থীরা যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে হাত তুলে অঙ্গীকার করে। পরে তাদের মধ্যে করোনা প্রতিরোধে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। 

এসময় কলেজের শিক্ষার্থী, কলেজের শিক্ষকবৃন্দসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর