মুন্সীগঞ্জে কলেজছাত্র হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০১:২৪ পিএম

মুন্সীগঞ্জে কলেজছাত্র সম্রাট ঝলকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় শহরের হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চ ঘাট থেকে দেড় কিলোমিটার এলাকায় জুড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৩ মার্চ কলেজছাত্র ঝলক হত্যার ঘটনা ঘটে। ঝলক মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন মিয়ার ছেলে।  

image


বিক্ষোভকারীরা জানান, সকালে হত্যাকারীর ফাঁসির দাবিতে শ্লোগান দিয়ে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে একত্রিত হন। পরে তারা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ সমাবেশ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্য রওনা হলে সামান্য খানিক যাওয়ার পর পুলিশ তাদের থামিয়ে দেয়।

তারা জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ঝলকের বাবা বাদি হয়ে মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: নিউমার্কেট এলাকা আবারও রণক্ষেত্র

মানববন্ধনে মামলার অন্য আসামিদেরও  গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সম্রাট ঝলকের বাবা মো. লিটন মিয়া। 


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর